logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব, বড়লেখায় নিসচার দুই সদস্যকে সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৫ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৫ পূর্বাহ্ন
জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব, বড়লেখায় নিসচার দুই সদস্যকে সংবর্ধনা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মৌলভীবাজারের বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার দুই সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় পৌর শহরে নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক, ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও নিসচার পৃষ্ঠপোষক আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন নিসচার পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন ও উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।


জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট লিডার নির্বাচিত হওয়ায় নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হওয়ায় সংগঠনের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমকে এ সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে অতিথিরা দুই কৃতী সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় নিসচার নেতারা বলেন, সংগঠনের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সাফল্য নিসচার জন্যও গৌরবের। এ ধরনের স্বীকৃতি সংগঠনের অন্য সদস্যদের ভালো কাজ ও সামাজিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।


অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, যুববিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, আনোয়ার হোসেন, রাহেল আহমদ, সামি আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17859
Page of