logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন
ছাতকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের ছাতকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।


মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।


উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। মেলাটি ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


পরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুল, ছাতক উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, সাবেক আহ্বায়ক সালেহ আহমদ এবং ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।


এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল রায়, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক পীর ছায়াদুর রহমান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান ও কুতুব উদ্দিন, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, বিএনপি নেতা তাজুল ইসলাম তালুকদার, যুবদল নেতা তারেক আহমেদ ও জয়নাল আবেদীন রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মেলার বিভিন্ন স্টলে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, আনিসুর রহমান, সুহেব মাহমুদ, আশরাফুল আলম, বিদ্যুৎ তালুকদার, জসিম উদ্দিন দুর্জয়, ফাতেহা বেগম, শুভাশিস শেখর দাস, মিল্লাত হোসেন, জহিরুল ইসলাম, চন্দন কুমার চৌধুরী, পিংকু সরকার, নারায়ণ বিশ্বাস, হাজেরা বেগম, ঝুটন তালুকদার, বরকত উল্লাহ, তোফায়েল আহমদ, ফাতেমা তুজ জহুরা, লয়েছ উদ্দিন, মাশরুফ আহমদ ও সাদেক আহমদসহ সংশ্লিষ্টরা।


এদিকে, একই দিন উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন এ কর্মসূচিতে অংশ নেন।


আয়োজক সূত্রে জানা গেছে, আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করা, প্রযুক্তির ব্যবহার বাড়াতে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার বিভিন্ন স্টলে কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17854
Page of