logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আজমিরীগঞ্জে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
আজমিরীগঞ্জে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ইয়াবা সেবনের অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী।


দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের বাসিন্দা।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিষিদ্ধ ইয়াবা সেবন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঘোরাফেরা করার সময় জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17449
Page of