logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ধর্মপাশায় রাতের আঁধারে বাড়িতে হামলা-লুটের অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন
ধর্মপাশায় রাতের আঁধারে বাড়িতে হামলা-লুটের অভিযোগ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পূর্ববিরোধের জেরে রাতের আঁধারে একটি বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, রৌপ্য ও নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।


সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরীকান্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।


ভুক্তভোগী দোলেনা, আলপনা, মায়মনা, তানিয়া আক্তার ও সুফিয়া বেগমের অভিযোগ, নওধার গ্রাম থেকে প্রায় ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, রৌপ্য, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।


তাদের আরও অভিযোগ, হামলাকারীরা প্রথমে বাড়ির এক পুরুষ সদস্যকে মারধর করে। পরে শিশু ও নারীদেরও আঘাত করা হয়। এ ঘটনায় তারা নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।


ভুক্তভোগীরা জানান, ঘটনার বিষয়ে ধর্মপাশা থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।


অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17570
Page of