logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা

লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসানের যোগদান

চ্যানেল জৈন্তা নিউজ ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসানের যোগদান

হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের লাখাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তারেক হাসান।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে লাখাই উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্বাগত জানান।


জানা গেছে, নবাগত ইউএনও তারেক হাসান ৩৭তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি ২০২৩ সালের ২৪ মার্চ বরগুনা জেলার আমতলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ঝিনাইদহ সদর উপজেলায় দায়িত্ব পালন করেন।


লাখাই উপজেলা প্রশাসনে নতুন দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও তারেক হাসানকে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন।


প্রশাসনের নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে তিনি লাখাই উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্ব পালন করবেন।


স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সরকারি কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17372
Page of