logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৮ আগস্ট ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ আগস্ট ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ আগস্ট ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে জামায়াত-শিবিরের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শান্তিগঞ্জ আব্দুল মজিদ মসজিদের সামনে দিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাওন মিয়া, ছাত্রদল নেতা মনছুর আলম ও এমরান হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সাগর, শান্তিগঞ্জ উপজেলা প্রজন্ম দলের সিনিয়র সভাপতি রোমান আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, যুগ্ম আহ্বায়ক ওহী আলমগীর, সদস্য কাওছার আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এহিয়া পারভেজ, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পুসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ, অবমাননাকর ও উসকানিমূলক বক্তব্য মেনে নেওয়া হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তারা।


বক্তারা আরও বলেন, ভবিষ্যতে কোনো পক্ষ থেকে ছাত্রদল বা এর নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হলে সাংগঠনিকভাবে তার প্রতিবাদ জানানো হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16813
Page of