logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র’— জুলাই স্মরণ সমাবেশে এমপি নাছির চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র’— জুলাই স্মরণ সমাবেশে এমপি নাছির চৌধুরী

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য (এমপি) নাছির চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।”


বুধবার (৬ আগস্ট) দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সমাবেশে এমপি নাছির চৌধুরী দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আজকের এই সমাবেশই হচ্ছে বিএনপির আসল সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা আরেকটি সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।”


নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও অপপ্রচারের জবাবে তিনি বলেন, “আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। যারা চুরি করার সুযোগ পাচ্ছে না, তারাই এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাকে নিয়ে বলা হচ্ছে আমি নাকি লক্ষ লক্ষ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এমন কথা বলে, তাদেরকে প্রশ্ন করুন— কত টাকা বাজেট এসেছে? আপনারা গিয়ে ইউএনওকে জিজ্ঞেস করুন।”


দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমি যতদিন জীবিত আছি, দিরাই-শাল্লায় কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।”


উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাব্বির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য কবির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম ও সেজু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম ও সোহেল মিয়া, তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, তাড়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16790
Page of