শিক্ষার্থীদের জন্য নতুন ভবন, উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেট প্রতিনিধি:
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে নবনির্মিত ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে সুপরিসর ও আধুনিক অবকাঠামোর ভূমিকা অপরিসীম। রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পড়ালেখার সুযোগ আরও বাড়িয়ে দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক দিদার চৌধুরী, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লে. মো. মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম রফিক, ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আলমগীর কুমকুম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদার, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ইবনে রাজ্জাক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রাজ্জাক রুমেল, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ভিক্টোরিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবনে জাহান তানভীর, অধ্যাপক ফরিদ আহমদ, অর্জুন ঘোষ, কালীপদ সূত্রধর, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার, সিনিয়র শিক্ষক জীবন চন্দ বিশ্বাস, রফিকা খানম, দীপিকা রানী রায়, সিরাজুল ইসলাম, মাহবুবা নাসরিন, এমরান আহমদ চৌধুরী, ইমরান হোসেন, মাধবী চক্রবর্তী, সমাজসেবক চিন্ময় কান্তি দাস, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফ মিয়া, বিশ্বজিৎ দাশ, চমদ্দ পুল, বুলবুল, হিরন্ময় দেব, রবিন আচার্যসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
—বিজ্ঞপ্তি