logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৮ আগস্ট ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ছাত্র-জনতার ত্যাগে অর্জিত নতুন স্বাধীনতা আমাদের দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে: আতিকুর রহমান

জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ আগস্ট ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ আগস্ট ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন
জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ

জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন স্বাধীনতা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আজকের শিশু-কিশোরদের সুশিক্ষা ও সঠিক ইতিহাসে শিক্ষিত হয়ে দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।


তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে। শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে চেতনার প্রকাশ ঘটিয়েছে, তা প্রশংসনীয়।


বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ।


অনুষ্ঠানে কোম্পানির সকল মহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, সিবিএর প্রতিনিধিবৃন্দ এবং ক্লাব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16819
Page of