logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৮ আগস্ট ২০২৬ ০২:১০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ আগস্ট ২০২৬ ০২:১০ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ আগস্ট ২০২৬ ০২:১০ পূর্বাহ্ন
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ নয়জন নিহত এবং বহু যাত্রী আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।


আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “সিলেটের ওসমানীনগরের খাসিকাপন এলাকায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”


মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।


একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16823
Page of