logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৬ জুলাই ২০২৬ ১১:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ জুলাই ২০২৬ ১১:৫০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ জুলাই ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহি উদ্দিন। সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মহি উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের ত্যাগ শুধু স্মরণ করার জন্য নয়, বরং সেই চেতনাকে ধারণ করে দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের অবদান ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ আরও মানবিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্রে পরিণত হয়।



সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিউর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রহমান, নজরুল ইসলাম এবং ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত মোঃ ফজলুল করিম বকুল, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসীম উদ্দীন সুমেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, মোঃ হানিফ উদ্দিন (SUFO), অনুকূল চন্দ্র সাহা (UAPBO), মোঃ আমিনুল ইসলাম, মাহদী হাসান, টিএসসি ছাতকের ফিল্ড ইনস্ট্রাক্টর মোঃ ফরহাদ হোসেন (প্রিন্স), বিপিডিবি ছাতকের সহকারী প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রশিক্ষক লিপি আচার্য্য, ভারপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তা বিউটি চক্রবর্তী, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, মোঃ আশিকুর রহমান, মোঃ ছাদিক, সাংবাদিক আব্দুল আলিম, ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সিলেট জেলা ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোঃ পাবেল চৌধুরী, ইঞ্জিনিয়ার সোহেল আহমদ, তামিম আহমেদ। 


এ সময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক রেজাউল করীম রেজা, সহ-সভাপতি মোশাহীদ আলী , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অজিত কুমার দাস, সদস্য জামরুল ইসলাম রেজা, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, মোফাজ্জল হোসাইন, আল-আমিন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোঃ আমিন উদ্দিন, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যুদ্ধ পরিবারের সদস্য, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।


অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16485
Page of