logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৬ জুলাই ২০২৬ ১১:১৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে র‍্যাব-ও বিজিবির যৌথ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ জুলাই ২০২৬ ১১:১৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ জুলাই ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
সিলেট সীমান্তে র‍্যাব-ও বিজিবির যৌথ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।


র‍্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় জিরা এবং একটি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।


অভিযান চলাকালে উদ্ধারকৃত জিরা ও পিকআপের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‍্যাব-৯ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত জিরা ও পিকআপ জব্দ তালিকাসহ ৪৮ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব-৯ জানায়, মাদক, অস্ত্র, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16481
Page of