logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৬ জুলাই ২০২৬ ১১:২০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকের খারাই এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ জুলাই ২০২৬ ১১:২০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ জুলাই ২০২৬ ১১:২০ অপরাহ্ন
ছাতকের খারাই এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সেলিম মাহবুব, ছাতক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজন মহাসড়কের পাশের একটি ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে জয়কলস হাইওয়ে থানা ও জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।


সংবাদ পেয়ে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোতালেব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এবং জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।


পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি আনুমানিক ৪৫ বছর বয়সী একজন অজ্ঞাতনামা পুরুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৪ জুলাই দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তিনি সড়কের পাশে পড়ে গিয়ে নিহত হতে পারেন।


তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত কার্যক্রম শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16483
Page of