logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৪ জুলাই ২০২৬ ১১:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার, মাদক আইনে মামলা

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:২১ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:২১ অপরাহ্ন
শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার, মাদক আইনে মামলা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ইউপি সদস্য ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বাহাড়া (উত্তরপাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাল্লা থানা পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন— বাহাড়া ইউনিয়ন পরিষদের সদস্য দেবব্রত তালুকদার (৩৪) এবং তাঁর সহযোগী জীবেশ দাশ (২৪)।


পুলিশ জানায়, এসআই মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জীবেশ দাশের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের কন্টেইনারে রাখা মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।


এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “শাল্লা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবারে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16452
Page of