logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৫ মে ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পুলিশে রদবদল: ২৩ পুলিশ সুপারসহ ৩৭ কর্মকর্তার বদলি-পদায়ন

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ মে ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ মে ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন
পুলিশে রদবদল: ২৩ পুলিশ সুপারসহ ৩৭ কর্মকর্তার বদলি-পদায়ন

ঢাকা, ৫ মে : বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ জন পুলিশ সুপারসহ মোট ৩৭ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে ২২ বৈশাখ ১৪৩৩ (০৫ মে ২০২৬) তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জেলা, ইউনিট ও বিশেষ শাখায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের পদ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে নৌ পুলিশ, ডিএমপি, সিআইডি, এসবি, এপিবিএন, শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন পদায়ন দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সরকারি আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, নীলফামারী, সাতক্ষীরা, চাঁদপুর, মৌলভীবাজার, ফেনী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও মেট্রোপলিটন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক গতিশীলতা ও জনসেবা কার্যক্রম আরও কার্যকর করতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15189
Page of