নতুন তিন সদস্যকে বরণ করে নিল সিলেট স্টেশন ক্লাব
ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নিতে জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু নতুন তিন সদস্যের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্লাবের পক্ষ থেকে তাঁদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
নবাগত সদস্যরা হলেন—বজলুর রশিদ এমবিই, জিল রুহায়েন জায়গীরদার ও মনজুর আহমদ চৌধুরী। তাঁরা ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম. আব্দুল্লাহ, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ. এস. সিরাজুল হক চৌধুরী, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ক্রীড়া বিভাগের পরিচালক যীশু দেব, সাংস্কৃতিক বিভাগের পরিচালক তানজিনা মুমিন আহমেদ এবং আপ্যায়ন বিভাগের পরিচালক জুম্মা আব্বাস রাজু।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাত ৮টায় অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। পরে রাত ১০টায় নতুন সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সবশেষে রাত সাড়ে ১০টায় সুস্বাদু নৈশভোজের মধ্য দিয়ে আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও সংশ্লিষ্টরা নতুন সদস্যদের অভিনন্দন জানান এবং তাঁদের ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।