জকিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন, বিনা খরচে ন্যায়বিচার নিশ্চিতে সচেতনতার আহ্বান
জকিগঞ্জ প্রতিনিধি:
"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় শোভাযাত্রাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদালতের বিচারক ও লিগ্যাল এইডের সভাপতি ইব্রাহিম সরকার।
এসময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, লিগ্যাল এইডের সদস্য সচিব অ্যাডভোকেট কাওছার রশিদ বাহার, লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক এবং জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।
বক্তারা বলেন, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষ যাতে বিনা খরচে আইনি সেবা পেতে পারে, সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা মোহাম্মদ আলী এবং গীতা পাঠ করেন সঞ্জিত চক্রবর্তী পান্না। সভা সঞ্চালনা করেন আদালতের পেশকার মো. তাজুল ইসলাম।
সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।