সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাশিয়া খাল পুনঃখনন প্রকল্পের স্থল পরিদর্শনে এসএমপি কমিশনার
সিলেট,। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফর উপলক্ষে বাশিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টা ৩০ মিনিটে তিনি জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাসুক বাজার এলাকায় পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্প এলাকার সার্বিক অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ এসএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ কমিশনার প্রকল্প এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন বলে জানা গেছে।