সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস কাল, র্যালি ও আলোচনা সভায় থাকছে বর্ণাঢ্য আয়োজন
সিলেট, “জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬” যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে সিলেটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আগামীকাল ২৮ এপ্রিল (মঙ্গলবার) জেলা জজ আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা ৫০ মিনিটে র্যালি শুরু হবে। পরে সকাল ৯টা ২০ মিনিটে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আইনগত সহায়তা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চীফ লিগ্যাল এইড অফিসার আয়েশা বেগম স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।