logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে একতা বালু সমবায় সমিতির বার্ষিক সভা: উন্নয়ন কার্যক্রমে অগ্রগতির প্রত্যয়

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
ছাতকে একতা বালু সমবায় সমিতির বার্ষিক সভা: উন্নয়ন কার্যক্রমে অগ্রগতির প্রত্যয়

ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত ৯ মাসের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার। সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন এবং অর্থ সম্পাদক মো. জানে আলম উপস্থিত সদস্যদের সামনে আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।


প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে সমিতির মোট আয় হয়েছে ১২,২৮,৩৮২ টাকা। এর মধ্যে সদস্যদের চাঁদা, নতুন সদস্য ভর্তি ফি এবং নৌকার নেম কার্ড বিক্রি থেকে আয় হয়। একই সময়ে উন্নয়ন কার্যক্রম, অফিস পরিচালনা ও কর্মচারীদের বেতনসহ বিভিন্ন খাতে মোট ব্যয় হয়েছে ৯,৪৪,২৯০ টাকা।


ফলে সমিতির বর্তমান তহবিলে ২,৭৪,০৯২ টাকা উদ্বৃত্ত রয়েছে।


সভায় বক্তারা সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14972
Page of