logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ এপ্রিল ২০২৬ ০১:৫৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রেটিনা আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার ও জৈন্তা ডায়াবেটিস সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ০১:৫৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ০১:৫৪ পূর্বাহ্ন
রেটিনা আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার ও জৈন্তা ডায়াবেটিস সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সিলেট। 

সিলেটের জৈন্তাপুর উপজেলার মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবার নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ‘রেটিনা আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার ও জৈন্তা ডায়াবেটিস সেন্টার’। উপজেলার জৈন্তাপুর সরকারি হাইস্কুল রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এখন স্থানীয় পর্যায়ে মানসম্মত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস সেবার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।


গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ও উন্নত চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে বিশ্বের সর্বাধুনিক R-Evo Smart মেশিনের মাধ্যমে সেলাইবিহীন ফ্যাকো সার্জারি, যার মাধ্যমে ছানি অপারেশন দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এখানে চোখের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা, ছানি অপারেশনসহ জটিল চক্ষু সমস্যার আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোগীদের সুবিধার্থে হাসপাতাল চত্বরেই রয়েছে নিজস্ব মেডিসিন কর্নার ও আধুনিক চশমা কর্নার, যা সেবা গ্রহণকে আরও সহজ করেছে।

চক্ষু চিকিৎসার পাশাপাশি এখানে ডায়াবেটিস রোগীদের জন্যও রয়েছে বিশেষায়িত ইউনিট, যা একই ছাদের নিচে সমন্বিত চিকিৎসা সেবা নিশ্চিত করছে।


প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল হাফিজ জানান, এটি শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং এলাকার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার একটি মানবিক প্রয়াস। তিনি আরও বলেন, “বৃহত্তর জৈন্তিয়ায় এই প্রথম এমন আধুনিক প্রযুক্তিনির্ভর চক্ষু ও ডায়াবেটিস সেবা চালু হলো।”


প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও মানবিক সেবার মাধ্যমে এই হাসপাতাল জৈন্তাপুরসহ আশপাশের অঞ্চলের মানুষের চিকিৎসা ক্ষেত্রে নতুন আশার আলো হয়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14988
Page of