চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ এপ্রিল ২০২৬
০১:৩৪ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা মঙ্গলবার
সিলেটে “জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬” যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আগামীকাল ২৮ এপ্রিল (মঙ্গলবার) জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা ৫০ মিনিটে র্যালি শুরু হবে। পরে সকাল ৯টা ২০ মিনিটে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আইনগত সহায়তা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চীফ লিগ্যাল এইড অফিসার আয়েশা বেগম স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14994
Page of