logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৭ এপ্রিল ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিশেষ ক্ষমতা বাড়লো সরকারের: প্রয়োজনে উপজেলা পরিষদে প্রশাসক বসানোর বিধান কার্যকর

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন
বিশেষ ক্ষমতা বাড়লো সরকারের: প্রয়োজনে উপজেলা পরিষদে প্রশাসক বসানোর বিধান কার্যকর

ঢাকা,  উপজেলা পরিষদের কাঠামো ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি লাভ করে আইনটি ১০ এপ্রিল ২০২৬ তারিখ থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।


নতুন এই আইনে বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থে সরকারকে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে। এর আওতায় সরকার যে কোনো উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করতে পারবে। পাশাপাশি, উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য সরকার একজন প্রশাসক নিয়োগ দিতে পারবে এবং প্রয়োজনে তাকে সহায়তার জন্য কমিটিও গঠন করতে পারবে। নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও কমিটির সদস্যরা চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।


সংশোধনী আইনে ভাষাগত পরিবর্তন এনে “মহিলা” শব্দের পরিবর্তে সর্বত্র “নারী” শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া আইনের ধারা ২-এর কিছু সংজ্ঞা সংশোধন ও বিলুপ্ত করা হয়েছে। নতুন করে ধারা ১৩ঘ ও ১৩৬ সংযোজনের মাধ্যমে সরকারের বিশেষ ক্ষমতা স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে ধারা ১৬ক বিলুপ্ত করা হয়েছে এবং ধারা ২০-এর উপধারা (২)-এর একটি দফা বাতিল করা হয়েছে।


আইনের মাধ্যমে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এবং ২০২৫ সালের সংশোধন অধ্যাদেশ বাতিল করা হয়েছে। তবে এসব অধ্যাদেশের অধীনে পূর্বে গৃহীত কার্যক্রমগুলো বৈধ বলে গণ্য হবে।


সরকার জানিয়েছে, উপজেলা পরিষদের কার্যক্রমকে আরও কার্যকর ও জনস্বার্থমুখী করার লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14835
Page of