logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৭ এপ্রিল ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রূপপুরে বড় অগ্রগতি: প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের লাইসেন্স প্রদান

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
রূপপুরে বড় অগ্রগতি: প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের লাইসেন্স প্রদান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স দিল পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ


পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিংয়ের জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে এ লাইসেন্স প্রদান করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


এতে চলতি এপ্রিল মাসের শেষ নাগাদ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উদ্বোধন হতে পারে বলে আশা করা হচ্ছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএইআরএ’র প্রধান শাখা নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচারের প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান। তিনি বলেন, “আমাদের দিক থেকে আর কোনো সমস্যা নেই। জ্বালানি লোডিংয়ের কমিশনিং লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকার তারিখ নির্ধারণ করবে। সেই অনুযায়ী জ্বালানি লোডিং শুরু হবে।”


বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, “এর আগে কিছু ক্রিটিক্যাল ইস্যু সামনে আসায় উদ্বোধন কিছুটা পিছিয়ে যায়। সেগুলো সমাধানের পর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এখন আমরা সবাই একমত হয়েছি এবং লাইসেন্স প্রদান করা হয়েছে।”


এদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, প্রকল্পের গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অগ্নিনিরাপত্তা সংক্রান্ত এনওসি পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14826
Page of