logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ এপ্রিল ২০২৬ ১০:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার নতুন নেতৃত্ব ঘোষণা, ৮৭ সদস্যের কমিটি প্রকাশ

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১০:৫১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার নতুন নেতৃত্ব ঘোষণা, ৮৭ সদস্যের কমিটি প্রকাশ

গোয়াইনঘাটের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।


গত ১৬ এপ্রিল লন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সভাপতি ইকবাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান।


নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান সোহান, সাধারণ সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক রঞ্জন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।


ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মারুফ আহমদ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন রুমন হোসেন, বদরুল আমিন, সুহেব আহমেদ, আলিম উদ্দিন, ফখরুল ইসলাম, নাহিদ হাসান, কবির আহমেদ, গোলাম কিবরিয়া, ফয়েজ আহমদ, আশরাফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সুলতান আহমদসহ আরও অনেকে।


সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আলী আক্তার সৌরভ, বোরহান উদ্দিন, রাকিব আলী, সোলেইমান ইউসুফ রাহী, রুবেল আহমদ, দুলাল আহমদ, আব্দুল আজিজ, সাহাদাত হোসেন ছোটন, রাকিবুল ইসলাম সুমন ও ইকবাল হোসেন।


সাংগঠনিক সম্পাদক পদে আছেন শাকের আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ফাহাদ আহমদ, তাসলিম আহমদ হাসান, খাইরুল আমিন, জুনেদ আহমদ, আল আমিন আহমদ ও হাসান আহমদ।


এছাড়া অর্থ সম্পাদক মাহফুজুর রহমান শাকিল, প্রচার সম্পাদক আবুল হোসেন রনি, দপ্তর সম্পাদক ময়নুল ইসলাম, শিক্ষা সম্পাদক সাফওয়ান রশিদ, ক্রীড়া সম্পাদক এনামুল হক, সমাজসেবা সম্পাদক সুমন আহমদ, ধর্ম সম্পাদক ফখরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রিপন আহমদ রাহাত, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল মুত্তালিব রনি, তথ্য ও যোগাযোগ সম্পাদক তাহমিদুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনসুর আহমদ, পাঠাগার সম্পাদক সুয়েব হাসান, আন্তর্জাতিক সম্পাদক রায়হান আহমদ এবং আপ্যায়ন সম্পাদক জুবের আহমদ দায়িত্ব পেয়েছেন।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী সুমন, আক্তার হোসাইন, ইকবাল আহমদ, আব্দুল হামিদ রিফাত, সাজ্জাদুর রহমান সাগর, আরাফাত রহমান অনিক, হাসান আহমদ, ইকবাল হোসেন সুমন, মোহাম্মদ তারেক আহমেদ, আলী আহমেদ তালহা, মোহাম্মদ তারেক রহমান, সাফায়াত জামিল তারেক, নবদ্বীপ দাস, মারুফ আহমেদ, আমিরুল ইসলাম, তানবির আহমেদ, নুরুজ্জামান ইমন, মোজাক্কির আহমেদ, আতহার সাবাব, জিল্লুর রহমান, মনজুর আহমদ রাহি, সাজু দে, মোহাম্মদ তাওহীদ, আরিয়ান আহমদ, আল আমিন, মাহমুদ হাসান সাকিব, শাহরিয়ার আহমেদ সোহাগ, রায়হান চৌধুরী, তাহমিন আহমদ, এবাদুর রহমান, শফিউল আজম, সুলতান আহমেদ, ইমতিয়াজ আহমদ, সালমান মারওয়ান, নুরুল আমিন, আরিফ উদ্দিন ও জাবের আহমদ।


নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14833
Page of