logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ এপ্রিল ২০২৬ ১০:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বাড়িতে মাদক বেচাকেনার সময় অভিযান, ১৫০ ইয়াবাসহ কামাল উদ্দিন গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১০:৪২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
বাড়িতে মাদক বেচাকেনার সময় অভিযান, ১৫০ ইয়াবাসহ কামাল উদ্দিন গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর থানার ফতেহপুর ইউনিয়নের শিকার খাঁ গ্রাম থেকে মাদকদ্রব্যসহ কামাল উদ্দিন (কামাল) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।


শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে বলে শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।


আটক কামাল উদ্দিন শিকার খাঁ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। জানা গেছে, তার বাড়িতে একদল লোক মাদক কেনা-বেচার জন্য জড়ো হয়েছিল। এমন তথ্য পেয়ে র‌্যাব অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালানোর চেষ্টা করে। তবে কামাল উদ্দিনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।


এ সময় তার হেফাজত থেকে ২৭ বোতল বিদেশি মদ ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ কামাল উদ্দিনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14832
Page of