logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাট অটোচালক সমবায় সমিতিতে নতুন নেতৃত্ব, ১৬ সদস্যের কমিটি অনুমোদন

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
গোয়াইনঘাট অটোচালক সমবায় সমিতিতে নতুন নেতৃত্ব, ১৬ সদস্যের কমিটি অনুমোদন

গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন, সভাপতি জামাল উদ্দিন লালন ও সম্পাদক ইমন আহমদ


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অটোচালকদের বৃহৎ সংগঠন গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র ১৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টায় গোয়াইনঘাট বাজারে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন লালন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় সর্বসম্মতিক্রমে জামাল উদ্দিন লালনকে সভাপতি এবং ইমন আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।


নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি সেরগুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল আহমদ, প্রচার সম্পাদক সামছু উদ্দিন এবং দপ্তর সম্পাদক জাবেল আহমদ।


এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সালিক আহমদ, দেলোয়ার, কয়েছ আহমদ, জাহেদ, মুহিবুর রহমান ও করিম উদ্দিন।


কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সহ-সভাপতি নোমান আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বক্তারা বলেন, অটোচালকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। তারা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।


সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সমিতির সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14831
Page of