logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দক্ষিণ সুরমায় ডিবির অভিযান: চোরাই ইয়ামাহা মোটরসাইকেলসহ

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমায় ডিবির অভিযান: চোরাই ইয়ামাহা মোটরসাইকেলসহ


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৬/০৪/২০২৬ খ্রি. বিকাল ৪টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের বাগরখলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে ডিবি পুলিশ দক্ষিণ সুরমার বাগরখলায় নিজাম উদ্দিন হাফিজের বসতবাড়ির উঠানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ মাহফুজুল হাসান (২১), পিতা- নিজাম উদ্দিন হাফিজ, মাতা- শিল্পী বেগম, সাং- বাগরখলা, পোঃ- ০৬নং লালাবাজার ইউ/পি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেটকে আটক করা হয়।


এ সময় তার কাছ থেকে একটি চোরাইকৃত কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার গায়ে ইংরেজিতে “YAMAHA R15” (মডেল নং-V3) লেখা রয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং চেসিস নম্বর ME1R65214J0005232 (অস্পষ্ট) বলে জানা যায়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা।


জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং পরবর্তীতে স্বীকার করেন যে, পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আরও ১/২ জনের সহায়তায় তিনি চোরাইকৃত মোটরসাইকেল সংগ্রহ করে অভ্যাসগতভাবে ক্রয়-বিক্রয় করে আসছিলেন।


ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানায় মামলা নং-১৭/৮০, তারিখ-১৭/০৪/২০২৬ খ্রি., ধারা-৪১৩/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14830
Page of