logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এসএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১ জন আটক, ট্রাফিক আইনে ১২২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
এসএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১ জন আটক, ট্রাফিক আইনে ১২২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটে ২৪ ঘণ্টায় ৪১ জন গ্রেফতার, ট্রাফিক অভিযানে ১২২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা; সাগরদিঘীরপাড়ে ছিনতাইচেষ্টা, আটক ৩


সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অভিযানে ২৪ ঘণ্টায় ৪১ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১২২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পৃথক অভিযানে সাগরদিঘীরপাড় এলাকায় ছিনতাইচেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।


এসএমপি সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল (০০.০০ থেকে ২৩.৫৯ পর্যন্ত) মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও সন্দেহভাজনসহ মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক ব্যবসায়ী ২ জন, জুয়া আইনে ২ জন এবং মেট্রো অধ্যাদেশে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোগলাবাজার থানা পুলিশ ৩০ পিস ইয়াবা উদ্ধার করে এবং এয়ারপোর্ট থানা পুলিশ ১ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।


এদিকে একই দিনে ট্রাফিক বিভাগের অভিযানে ৪৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৪টি যানবাহন আটক করা হয়। মামলা হওয়া যানবাহনের মধ্যে ট্রাক ২টি, সিএনজি ১২টি, মোটরসাইকেল ২৫টি, প্রাইভেটকার ৪টি ও অন্যান্য ৫টি রয়েছে। আটক যানবাহনের মধ্যে ট্রাক ১টি, প্রাইভেটকার ২টি, সিএনজি ১৪টি, মোটরসাইকেল ৪৫টি এবং অন্যান্য ১২টি রয়েছে।


অপরদিকে ১৬ এপ্রিল রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার পৃথক অভিযানে আরও ৫৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার ৭ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, ১০ জন মাদকসেবী, ১ জন চোর সন্দেহে, ৩৮ জন সন্দেহভাজন এবং ১ জন ছিনতাইকারী রয়েছে।


এছাড়া ১৬ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন সাগরদিঘীরপাড় এলাকায় ছিনতাইচেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করা হয়। তারা হলো—সাদিকুল হক সাদিক (২০), অর্পন বিশ্বাস (২১) ও রিফাত (২২)। পুলিশ জানায়, তারা এক দম্পতিকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে।


এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-২৯, তারিখ-১৭/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এসএমপির অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14819
Page of