logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৭ এপ্রিল ২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জে ডিসি বদলির খবরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ডিসি বদলির খবরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার প্রত্যাহারের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সচেতন নাগরিকবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে তাৎক্ষণিকভাবে এক সভাও অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সুনামগঞ্জ গীতিকার সমিতির আহ্বায়ক গীতিকবি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক আফতাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাধারণ সম্পাদক ও জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, জুলাইযোদ্ধা মো. জহুর আলী, সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন প্রমুখ।

সভায় বক্তারা সদ্য বদলির আদেশ পাওয়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।

পরে মিষ্টি বিতরণ শেষে আনন্দ মিছিল করা হয়। এদিকে ডিসি ইলিয়াস মিয়ার প্রত্যাহারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে নতুন নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14804
Page of