চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৭ এপ্রিল ২০২৬
০১:১৩ পূর্বাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
ব্যবসায়ী হাবিবকে মারধরের ঘটনায় আসামি মাহবুব পুলিশের জালে
শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে ব্যবসায়ী ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে বেদরক মারধরের ঘটনায় এজাহারভুক্ত আসামি মাহবুবকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাহবুব (পিতা ফখরুল ইসলাম, গ্রাম গাজীনগর) ওই মামলার ২ নম্বর আসামি বলে জানা গেছে। সে ভুক্তভোগী হাবিবুর রহমানের ভাই মিজানুর রহমানের দায়ের করা শান্তিগঞ্জ থানার মামলার আসামি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল সন্ধ্যায় শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে পাথারিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14803
Page of