logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর আল মদিনা একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর আল মদিনা একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী আল মদিনা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে একাডেমি ক্যাম্পাসে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক দর্শক।


প্রতিযোগিতায় ১৫টির অধিক বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘যেমন খুশি তেমন সাজো’, বালিশ খেলা, মোরগের লড়াই, প্রীতি ক্রিকেট ম্যাচ, দীর্ঘ লাফ ও উচ্চ লাফ। শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। পরে অতিথিবৃন্দ ও প্রতিষ্ঠানের শিক্ষকরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


শিক্ষার্থীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অধিক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।


প্রতিষ্ঠানের পরিচালক রফিকুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক জাকিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইয়াকুব আল হাসান, জাবেদুল হাসান, ইমরান হোসেন, হোসেন আহমদ, নিলুফা বেগম, হানিফা জান্নাত বুশরা, সাদিয়া আক্তার, রোকসানা আক্তার মুন্না, মার্জিয়া তালুকদার, শিপা বেগম, সীমা আক্তারসহ অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14799
Page of