logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১১ এপ্রিল ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ১১ দলের পক্ষে জেলা জামায়াতের লিফলেট বিতরণ গণভোট ও সংস্কার অস্বীকার করে বেশীদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না : মাওলানা হাবিবুর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ ১১ এপ্রিল ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১১ এপ্রিল ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ১১ দলের পক্ষে জেলা জামায়াতের লিফলেট বিতরণ  গণভোট ও সংস্কার অস্বীকার করে বেশীদিন ক্ষমতায়   টিকে থাকা যাবে না : মাওলানা হাবিবুর রহমান

জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেছেন, প্রায় দেড় থেকে দুই হাজার শহীদের রক্ত এবং চল্লিশ হাজার আহত মানুষের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বর্তমান বাংলাদেশ গড়ে উঠেছে। এই জুলাই বিপ্লব না হলে আজ তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল, সংস্কার; এমন একটি ব্যবস্থা নিশ্চিত করা, যাতে কেউ ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আচরণ করতে না পারে। কিন্তু আজ সেই সংস্কার ও গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করা হচ্ছে। জনগণ যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনকে স্বীকৃতি দিয়েছিল, ক্ষমতায় এসে তারাই এখন সেই রায়কে অস্বীকার করছে। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলা, জুলাই সনদকে ভিত্তি করে দেশ পরিচালিত হবে, ১১ দলীয় জোটের সহযোগিতা গ্রহণ করা হবে। কিন্তু আমাদের সেই সহযোগিতা গ্রহণ করা তো দূরের কথা, আমাদেরকে সহযোগিতা করার সুযোগও দেওয়া হচ্ছে না। জুলাই বিপ্লব, গণভোটের রায় ও শহীদদের রক্তের প্রতি এই অবমাননা দেশবাসী কখনো মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, জনগণের রায় ও জুলাই সনদকে অস্বীকার করলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে।

তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ১১ দলের পক্ষে জেলা জামায়াতের লিফলেট বিতরণ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারী মো : জয়নাল আবেদীন, দক্ষিন সুরমা উপজেলার সবেক চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা লোকমান আহমদ, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আবু আইয়ুব মন্জু, দক্ষিন সুরমা উপজেলা আমীর সাব্বির আহমদ, দক্ষিন সুরমা উপজেলা নায়েবে আমীর এড নাজমুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14675
Page of