logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ৩১ মার্চ ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জলবায়ু পরিবর্তন এখন অনিবার্য বাস্তবতা, শিশুদের সুরক্ষায় জোর

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ মার্চ ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ মার্চ ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তন এখন অনিবার্য বাস্তবতা, শিশুদের সুরক্ষায় জোর

ঢাকা, ৩০ মার্চ ২০২৬ – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি এখন এক অনিবার্য বাস্তবতা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং নদীভাঙনের মতো দুর্যোগগুলো এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরা।


সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে 'Save the Children' আয়োজিত ‘Met Club: The Next Wave’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ এবং দুর্যোগের সময় তারাই সবচেয়ে অসহায় হয়ে পড়ে। তাই তাদের রক্ষা করা, সচেতন করা, দক্ষ ও প্রস্তুত করে তোলা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব।


আয়োজকরা জানান, মেট ক্লাব (Meteorological Club) একটি স্কুলভিত্তিক, শিশু-কিশোর নেতৃত্বাধীন উদ্যোগ। এর লক্ষ্য হলো শিশুদের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপদ এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কে সচেতন ও সক্ষম করে তোলা। এই উদ্যোগের মাধ্যমে শিশুরা আবহাওয়া পর্যবেক্ষণ, ঝুঁকি চিহ্নিতকরণ, আগাম সতর্কতা বোঝা এবং দুর্যোগকালীন সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করবে। গেমিফাইড লার্নিং পদ্ধতিভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্মটি শিশুদের জন্য একটি সহজ, আকর্ষণীয় এবং অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করবে, যা তাদের বাস্তব পরিস্থিতিতে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং নিজের পাশাপাশি পরিবার ও কমিউনিটির সুরক্ষায় ভূমিকা রাখতে সক্ষম করবে।


মন্ত্রী অনুষ্ঠানে ক্লাবের ই-লার্নিং পোর্টালের উদ্বোধন করেন এবং একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14455
Page of