logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২২ নভেম্বর ২০২৫ ১২:৪০ অপরাহ্ন WP Import

ধানের শীষ প্রতিকে ভোট দিতে এখন মানুষ নির্বাচনের দিনের জন্য অপেক্ষায়–কলিম উদ্দিন আহমেদ মিলন 

WP Import ২২ নভেম্বর ২০২৫ ১২:৪০ অপরাহ্ন রাজনীতি
WP Import ২২ নভেম্বর ২০২৫ ১২:৪০ অপরাহ্ন
ধানের শীষ প্রতিকে ভোট দিতে এখন মানুষ নির্বাচনের দিনের জন্য অপেক্ষায়–কলিম উদ্দিন আহমেদ মিলন 
ধানের শীষ প্রতিকে ভোট দিতে এখন মানুষ নির্বাচনের দিনের জন্য অপেক্ষায়–কলিম উদ্দিন আহমেদ মিলন 

ছাতক প্রতিনিধি।।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাতক- দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারী মাসেই অনুষ্টিত হতে যাচ্ছে। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, ধানের শীষে ভোট দিতে এখন মানুষ নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন আমি পেয়েছি। আপনারা আমাকে জানেন ও চিনেন,আমি নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চাই। আমরা সবাই মিলে-মিশে ভোট দিয়ে ছাতক-দোয়ারাবাজার আসনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে চাই।

 

শনিবার ২২ নভেম্বর বিকেলে কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতিকের সমর্থনে গণসংযোগ শেষে বানিকান্দি নওয়া গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেছেন।

 

বিএনপি নেতা মো.জুয়েল মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহ জাহানের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মুজিব, যুবদল নেতা রাজিকুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মুজিবুর রহমান।

 

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,

যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির

যুগ্ম আহবায়ক স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছায়াদুজ্জামান,কয়েছ আহমেদ, এড. আব্দুল কাহার,ফয়জুর রহমান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10184
Page of