জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে পাওয়া গেল বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের কম্বল ও প্রসাধনী
ডেস্ক নিউজ :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে ধরা পড়ে ভারতীয় চোরাই পন্য।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিত্বে পর্যটকবাহী বাস তল্লাসী করে বিপুল সংখ্যাক চোরাচালানের কম্বল ও প্রসাধনী আটক করেছে পুলিশ।
শুক্রবার ( ২ জানুয়ারি) বেলা আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মযেল থানার সম্মুখে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে চেক পোষ্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এসময় পর্যটকবাহী তায়েফ পরিবহনের ১টি বাস গাড়ী তল্লাসী পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানের ৭০টি কম্বল, ৪শত পিস পন্ডস ফেসওয়াস, ১শত পিস সীসা তৈল আটক করা হয়। অভিযান পরিচালনা কালে বাসগাড়ী থামানোর সাথে সাথে পর্যটক বেশি চোরাকারবারী দলের সদস্য কৌশলে পালিয়ে যায়।
আটককৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য সর্বমোট ২,৬০,০০০/- টাকা বলে জানিয়েছেন পুলিশ।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী পরিচালনা করে চোরাচালানের কম্বল সহ প্রসাধনী আটক করা হয়েছে। বিধি মোতাবেক বিশেষ ক্ষমতা আইনে মামলা রের্কড করা হবে। আমাদের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে।