logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৪ নভেম্বর ২০২৬ ০১:৫০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

৭ নভেম্বর উপলক্ষে সিলেট মহানগর বিএনপির র‍্যালি ও পতাকা উত্তোলন কর্মসূচি

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ০১:৫০ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ০১:৫০ পূর্বাহ্ন
৭ নভেম্বর উপলক্ষে সিলেট মহানগর বিএনপির র‍্যালি ও পতাকা উত্তোলন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, সিলেট: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি নয়, বরং দিবসটি ঘিরে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি।


কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার সকাল ৯টায় নগরীর তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন দুপুর ৩টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে।


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানিয়েছেন।


বিবৃতিতে কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড, বিভিন্ন থানা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


দিবসটি যথাযথ মর্যাদায় পালনে মহানগর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18597
Page of