logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে গরু-মহিষসহ ৬৮ লাখ টাকার চোরাচালান জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০১ পূর্বাহ্ন
সিলেট সীমান্তে গরু-মহিষসহ ৬৮ লাখ টাকার চোরাচালান জব্দ

সিলেট:

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিকস, চকলেট, জিরা ও জুসসহ আনুমানিক ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন। বিষয়টি ৪৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তির পাশাপাশি বাসস, বিডিনিউজ২৪ ও অন্যান্য সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। 


জব্দ করা মালামালের মধ্যে ভারতীয় গরু ও মহিষ ছাড়াও মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিকস, চকলেট, জিরা ও জুস রয়েছে। এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা। 


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17846
Page of