বিশ্বনাথে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশ্বনাথ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের নতুন বাজারের প্রবাসী চত্বর থেকে আনন্দ র্যালিটি বের হয়।
এর আগে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবাসী চত্বরে এসে জড়ো হন। পরে সেখান থেকে আনন্দ র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রবাসী চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।
পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের মানুষের জন্য দলটির বিভিন্ন ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
আনন্দ র্যালি ও পথসভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।