logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৪ আগস্ট ২০২৬ ০১:১৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযান, ৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ আগস্ট ২০২৬ ০১:১৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ আগস্ট ২০২৬ ০১:১৭ পূর্বাহ্ন
সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযান, ৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

ডেস্ক নিউজ।

সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


শনিবার (২২ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী সোনারহাট ও সংগ্রাম এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ভারতীয় জিরা, জিলেট ব্লেড ও কম্বলসহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেন।


বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালান পণ্য আটক করা হয়েছে।


তিনি আরও বলেন, আটককৃত চোরাচালান পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17164
Page of