কানাইঘাটে আসছেন মন্ত্রী আরিফুল হক, পাবেন কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবার
নিউজ ডেস্ক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ২৫ ও ২৬ আগস্ট সিলেট ও সুনামগঞ্জ সফর করবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, এ সময় তিনি নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া সিলেটের কানাইঘাটে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ২৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা সফরসূচি অনুযায়ী, ২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে মন্ত্রী প্রবাসী কল্যাণ ভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১টা ২৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ২টা ১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন।
বিকেল ৪টায় তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত হবেন। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা প্রশাসন, সুনামগঞ্জ আয়োজিত নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভাটি অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে।
সফরসূচিতে আরও বলা হয়েছে, সুনামগঞ্জ জেলা বিএনপির নির্ধারিত স্থানে জেলার বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। পরে সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যা ৭টায় সিলেটে নিজ বাসভবনে পৌঁছে সেখানে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
২৬ আগস্ট বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে মন্ত্রী সিলেটের নিজ বাসভবন থেকে কানাইঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৯টা ৩০ মিনিটে কানাইঘাট উপজেলা পরিষদ হলরুমে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করবেন।
চেক হস্তান্তর শেষে বেলা ১১টায় কানাইঘাট থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১২টায় নিজ বাসভবনে পৌঁছাবেন। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে সিলেটের নিজ বাসভবন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সন্ধ্যা ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছে রাত ৯টা ৩৫ মিনিটে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, এটি সরকারি সফর। সফরকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলাম এবং জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সরকারি তথ্য অনুযায়ী, আরিফুল হক চৌধুরী ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।