logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৩ আগস্ট ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ আগস্ট ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ আগস্ট ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন
ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক বাজার ও পাগল হাসান চত্বরে পশুখাদ্য, পোল্ট্রি ফিড ও মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মানহীন ও পচা মাংস জব্দ করা হয়।


সোমবার (১৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানকালে পশুখাদ্য ও ওষুধ বিক্রয়কারী বিভিন্ন দোকান এবং মাংসের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র, পণ্যের মান, সংরক্ষণ ব্যবস্থা ও ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও মানহীন পণ্য পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।


অভিযানে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মানহীন ও পচা মাংসও জব্দ করা হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি পশুখাদ্য ও মাংসের মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব বিষয়ে নজরদারি করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের পশুখাদ্য ও মাংস বিক্রির ক্ষেত্রে আইন, স্বাস্থ্যবিধি এবং নির্ধারিত মানদণ্ড মেনে চলার বিষয়ে সতর্ক করেন।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পশুখাদ্য ও মাংসের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17149
Page of