হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জালালাবাদ থানা কমিটি গঠন : আহ্বায়ক কনক কান্তি শর্মা, সদস্য সচিব বিশ্বদীপ চন্দ সৈকত
সিলেট প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কনক কান্তি শর্মাকে আহ্বায়ক এবং বিশ্বদীপ চন্দ সৈকতকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত ৯টায় জালালাবাদ থানার আওতাধীন করেরপাড়াস্থ শ্রী শ্রী গীতা মন্দিরে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কনক কান্তি শর্মার সভাপতিত্বে এবং বিশ্বদীপ চন্দ সৈকতের পরিচালনায় সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন শিতাংশু পাঠক শাবলু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিলেট মহানগরের সদস্য সচিব রাজিব কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস এবং মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক বাবলু সিংহ।
এছাড়া মতবিনিময় সভায় মহানগর আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে অমিত কুমার ধর, রূপক চৌধুরী, কমল রায়, জলি পুরকায়স্থ, বিমান বিহারী দাস, বাপ্পারাজ দত্ত, বন্যা সরকার, জয়দীপ চক্রবর্তী, অর্পণ দে, গোপাল দেব, জলি সরকার, জয় চক্রবর্তী, ইমন চৌধুরী, সৌমিক চক্রবর্তী দিব্য, জয় কুমার ঘোষ ও সুজন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
সভায় কনক কান্তি শর্মাকে আহ্বায়ক ও বিশ্বদীপ চন্দ সৈকতকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট জালালাবাদ থানা আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কমল রায়কে এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শিতাংশু পাঠক শাবলু, সুমন দেব, সত্যব্রত দাস পল্লব, শংকর দেব, জুয়েল দাস, জলি পুরকায়স্থ, পংকজ দাস, বিমান বিহারী দাস, শশাংক দাস শংকর, সুজিত ধর, লিটন দেব, তপু দেব, তাপস বিশ্বাস, বাপ্পারাজ দত্ত ও সন্দীপ রায় শিপনকে।
এছাড়া সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন রূপক চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন সঞ্চয় দেব সঞ্জু, বন্যা সরকার, শ্যামল কুরাইয়া, রাশেন্দ্র দাস, সুভাস দাস, দীপক দাস, বলরাম দেব, জয়দীপ চক্রবর্তী, সাজু দেব, গনেন দাস, জীবন দাস, লিমন দেব, অমিত দে, গোপাল দেব, জলি সরকার, অরূপ তালুকদার, দ্বীপ মোদক, জয় সেনাপতি, লিংকন দে, প্রিয়লাল সরকার, রাজন দাস, জয় চক্রবর্তী, পিয়াস দে, ইমন চৌধুরী, সৌমিক চক্রবর্তী দিব্য, তূর্য দে, দ্বীপ দাস, জয় কুমার ঘোষ, শৈলন দাস ও সুজন সরকার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সম্প্রদায়ের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।