logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
কুশিয়ারার ভাঙনে সীমারেখা ও মানচিত্রে সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা হচ্ছে

সীমান্ত ভাঙন পরিদর্শনে জকিগঞ্জে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন
সীমান্ত ভাঙন পরিদর্শনে জকিগঞ্জে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক

জকিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুশিয়ারা নদীর ভাঙনে দেশের সীমারেখা ও জাতীয় মানচিত্রে সম্ভাব্য প্রভাব সরেজমিনে পরিদর্শন করেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছনাত হুমায়ুন কবীর।


বৃহস্পতিবার দুপুরে তিনি জকিগঞ্জ কাস্টমস ঘাট থেকে হাইদ্রাবন্দ পর্যন্ত ভাঙনকবলিত সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীভাঙনের ধরন, সীমান্তরেখার ওপর এর সম্ভাব্য প্রভাব এবং ভূমির অবস্থানগত পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।


সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দেশের অন্যান্য নদীভাঙনের তুলনায় সীমান্তবর্তী কুশিয়ারা নদীর ভাঙন ভিন্ন প্রকৃতির। এখানে নদীগর্ভে বিলীন হওয়া ভূমি কার্যত পুনরুদ্ধার করা যায় না। স্থানীয়ভাবে প্রচলিত ২০১০ সালের এক হিসাব অনুযায়ী, প্রায় ২ হাজার ৬০০ একর ভূমি ভারতের দিকে চলে গেছে বলে দাবি করা হয়।


সম্প্রতি জকিগঞ্জ-কানাইঘাট আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করার পর সীমান্ত ভাঙনের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরই পরিপ্রেক্ষিতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের এই সরেজমিন পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল সাংমা, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16791
Page of