logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ আগস্ট ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দক্ষিণ সুরমায় মোবাইল কোর্টের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমায় মোবাইল কোর্টের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি:


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখোলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে একটি বেকারিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন, সিলেটের উদ্যোগে ভার্থখোলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সিতারা বেকারী পরিদর্শনকালে প্রতিষ্ঠানের উৎপাদন ও খাদ্য সংরক্ষণের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে বলে পরিলক্ষিত হয়।


অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু।


এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় সিতারা বেকারীকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

::

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16788
Page of