logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৮ মে ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন
লাখাইয়ে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

লাখাই প্রতিনিধি | 


লাখাইয়ে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৬ মে) মোড়াকরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মোড়াকরি ইউনিয়নের ৩৯ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এ মানবিক সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, ট্যাগ অফিসার কে.এম. আব্দুস শাহেদ, লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা এবং লাখাই উপজেলা মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না।


অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেওয়া হয়, যা তাদের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


উল্লেখ্য, একই দিনে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের আরও ৮২ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝেও মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15701
Page of