logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৬ মে ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের বস্ত্র বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের বস্ত্র বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও আগামী জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, তরুণ সমাজসেবক মোঃ জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ মে) পৌর শহরের বিভিন্ন গ্রামের প্রায় ৩০০ জন মানুষের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে এসব বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদকে কেন্দ্র করে এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15664
Page of