logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৬ মে ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সুসজ্জিত প্যান্ডেল ও নিরাপত্তা ব্যবস্থায় ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ

ছাতক হাইস্কুল মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন
ছাতক হাইস্কুল মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : শিল্প শহর ছাতকের ঐতিহ্যবাহী ছাতক হাইস্কুল মাঠে জমে উঠেছে ঈদুল আজহার কোরবানির পশুর হাট। শুক্রবার থেকে শুরু হওয়া এ হাট ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।


সোমবার হাট পরিদর্শনে গিয়ে কথা হয় ইজারাদার, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও আগামী ছাতক পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জসিম উদ্দিন সুমেনের সঙ্গে। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার হাট আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং ছাতক পৌরবাসীর চোখে পড়ার মতো পরিবেশ তৈরি করা হয়েছে।


তিনি আরও জানান, এবারের কোরবানির পশুর হাটে বিক্রেতাদের জন্য সুসজ্জিত প্যান্ডেল ও উন্নত লাইটিং ব্যবস্থা করা হয়েছে। গতবারের তুলনায় এবার পশুর ন্যায্য মূল্য পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং ছাতক পৌরবাসীসহ আশপাশের উপজেলার ক্রেতা-বিক্রেতাদের হাটে আসার আহ্বান জানান।


ইজারাদার পক্ষের আব্দুল মোনাইম মামুনুন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রাখা হয়েছে। একই সঙ্গে বিক্রেতাদের গরু ও ছাগল নিয়ে আসার আহ্বান জানান তিনি।


তিনি আরও জানান, বিক্রেতাদের জন্য থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে এবং হাট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পয়েন্টে পয়েন্টে স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) মোতায়েন করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15651
Page of