logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১১:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শাহী ঈদগাহ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:১৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শাহী ঈদগাহ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিউজ ডেস্ক। 


সিলেট মহানগরীর কেন্দ্রীয় ঈদ জামাত সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাহী ঈদগাহ এলাকা পরিদর্শন করা হয়েছে।


২৬ মে. বিকাল ৫টায় এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।


এ সময় তিনি ঈদগাহ এলাকায় আসন্ন ঈদুল আযহার নামাজ সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15674
Page of