logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১১:৩০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:৩০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি। 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মো. আবুল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


কোম্পানীগঞ্জ উপজেলা-এ সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্টগ্রাম-২১৯৫) এর অন্তর্গত উপজেলা উপ-কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সংগঠনের সদস্য মো. আবুল হোসেনের ওপর উপজেলার খাগাইল এলাকায় কতিপয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।


উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, সদস্য আব্দুল জলিল, বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক রাজু আহমদসহ বিভিন্ন শ্রমিক নেতা।


বক্তারা অভিযোগ করেন, গত ২১ মে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় কতিপয় সন্ত্রাসী পরিকল্পিতভাবে আবুল হোসেনের ওপর হামলা চালায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।


বক্তারা আরও বলেন, পুলিশ প্রশাসন এখনো হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি। অনতিবিলম্বে গ্রেফতার না হলে ঈদের পর পুরো সিলেট অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।


মানববন্ধনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15679
Page of